১৮ মাস বাদে ভূস্বর্গে ফিরলো ইন্টারনেট পরিষেবা
Connect with us

দেশ

১৮ মাস বাদে ভূস্বর্গে ফিরলো ইন্টারনেট পরিষেবা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : দীর্ঘ ১৮ মাস বাদে ইন্টারনেট পরিষেবা চালু হল কাশ্মিরে। শুক্রবার রাত থেকে চালু হল 4G ইন্টারনেট পরিষেবা। এদিন সন্ধ্যায় কাশ্মীরের বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রিন্সিপাল সচিব রোহিত কনসাল টুইটারে লেখেন, “জম্মু ও কাশ্মীরের সর্বত্র ফোর-জি পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”

উল্লেখ্য ২০১৯ সালের ৪ঠা অাগস্ট মাসে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। বিশ্বের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনা আগে কখনও হয়নি। জম্মু ও কাশ্মীরে দ্রুতগতির ইন্টারনেটকে সীমাবদ্ধ করার কারণ হিসাবে সরকারের তরফে বলা হয়েছিল, বিচ্ছিন্নতাবাদী শক্তি ও পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদীরা এই পরিষেবাকে ব্যবহার করে হিংসা ছড়াতে পারে। সেই আশঙ্কা থেকেই 4G ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ২০২০-র অাগস্টে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়টি তদন্তকারীরা বিবেচনা করুক।
হাইস্পিড ইন্টারনেটের অভাবে এই তথ্যপ্রযুক্তি-নির্ভর সময়ে খুব অসুবিধায় পড়ছিলেন নাগরিকরা।কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেটা চালু করা হয়নি।
প্রাথমিক ভাবে আঠেরো মাস আগে শুধু ইন্টারনেট নয় ফোনও বন্ধ করা হয়ছিল। সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত করার আগে। শুধু যে রাজ্যের বিশেষ স্ট্যাটাস উঠিয়ে দেওয়া হয় তা নয়, রাজ্যটিকে জম্মু-কাশ্মীর ও লাদাখ-এই দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভাগ করা হয়। তার কিছুদিন বাদে ল্যান্ডলাইন কানেকশন ফিরে আসে। তারপর ফেরে পোস্টপেইড মোবাইল। এসএমএস পরিষেবা চালু হয় পয়লা জানুয়ারি ২০২০ থেকে। তার ২৫ দিন বাদে টুজি ইন্টারনেট ফোনে চালু করা হয়। আর এবারে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় খুশি সকলে। 4G ইন্টারনেট ফিরে আসার খবরে রীতিমতো উচ্ছ্বসিত জাতীয় কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহ। টুইট করে তিনি লেখেন, “সবাইকে 4G মুবারক। ২০১৯-এর আগস্টের পর প্রথম বার পুরো কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরে আসবে।

Advertisement
ads

Continue Reading
Advertisement