আত্মহত্যায় প্ররোচনা! আইনি জটিলতায় অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা
Connect with us

বিনোদন

আত্মহত্যায় প্ররোচনা! আইনি জটিলতায় অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা

Dwip Narayan Chakraborty

Published

on

বিতর্কের যেন শেষ নেই বচ্চন পরিবারের (bacchan family )। এখনও অব্দি অভিষেক বচ্চন ও ঐশর্য রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন কাটেনি। এর মধ্যে আবারও চর্চায় বচ্চন পরিবার। সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের জামাই নিখিল নন্দা। ঠিক কি হয়েছে? কেন অভিযোগ দায়ের হল? কারণ টা কি?

নিখিল নন্দার বিরুদ্ধে মানসিক হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর নাম জ্ঞানেন্দ্র সিংহ। তিনি পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের বদায়ূঁ জেলার দাতাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিখিল নন্দার নামে। এমনকি থানায় অলিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি মামলা হয়েছে নিখিলের বিরুদ্ধে।

আরও পড়ুন – বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! কেমন কাটলো কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের রাত?

অভিযোগকারীর লিখিত অভিযোগ অনুযায়ী, জ্ঞানেন্দ্রর ভাই জিতেন্দ্র সিংহ দাতাগঞ্জে একটি ট্র্যাক্টরের এজেন্সি চালাতেন। জ্ঞানেন্দ্রের অভিযোগ, তাঁর ভাই জিতেন্দ্রকে ওই সংস্থার আঞ্চলিক ম্যানেজার আশিস বালিয়ান, বিক্রয় বিভাগের কর্মী সুমিত রাঘব, আঞ্চলিক অধিকর্তা দীনেশ পন্থ, বিক্রয় বিভাগের প্রধান নীরজ মেহরা, শাহজাহানপুরের ডিলার শিশান্ত গুপ্ত , অর্থ সংগ্রহ বিভাগের প্রধান পঙ্কজ ভাস্কর, বিক্রয় বিভাগের আরো এক কর্মী অমিত পন্থ এবং সংস্থার সিইও নিখিল নন্দা বিক্রি বাড়ানোর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছিলেন।

Advertisement
ads ads

তিনি আরো অভিযোগ করেন, তাঁর ভাইকে মানসিক ভাবে চাপ দেওয়ার পাশাপাশি ডিলারশিপের শংসাপত্র কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হত। তাঁর ভাই এই মানসিক চাপ সহ্য করতে না পেরে একথা গুলো জানিয়েছিলেন পরিবারে।

মানসিক চাপ সহ্য করতে না পেরে গত ২২ নভেম্বর জিতেন্দ্র আত্মহত্যা করেন। জ্ঞানেন্দ্রর অভিযোগ, এবিষয়ে নিয়ে থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আদালতের শরণ নিতে বাধ্য হন তিনি। এরপরেই নিখিল নন্দার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে নায়িকার চরিত্রে মোনালিসা!

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads