আইএমএফের নতুন শর্ত! পাকিস্তানকে ঋণ পেতে হলে মানতে হবে ৬৪ শর্ত
Connect with us

বিশ্বের খবর

আইএমএফের নতুন শর্ত! পাকিস্তানকে ঋণ পেতে হলে মানতে হবে ৬৪ শর্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF) পাকিস্তানকে ঋণ (Loan) দিতে ১৮ মাসে ৬৪টি শর্ত (Condition) মানার নির্দেশ দিয়েছে। পাকিস্তানের জন্য মোট ৭০০ কোটি ডলারের ঋণ (Dollar) প্যাকেজের মধ্যে এবার ১২০ কোটি ডলার (Indian Currency: 10,799 কোটি টাকা) কিস্তি অনুমোদন করেছে IMF। পরবর্তী কিস্তির জন্য আরও ১১টি শর্ত (New Conditions) আরোপ করা হয়েছে।

নতুন শর্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো দুর্নীতিবিরোধী পদক্ষেপ (Anti-Corruption Measure)। পাকিস্তানকে বলা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করতে। পরে প্রাদেশিক সরকারগুলিকেও একই নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি পাকিস্তানের ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রক (Ministries) কীভাবে দুর্নীতি রোধ করবে তা জানাতে হবে।

আইএমএফ পাকিস্তানের জন্য ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’ (EFF) ও ‘রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেনেবিলিটি ফেসিলিটি’ (RSF) প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে। এ পর্যন্ত দুই প্রকল্পে পাকিস্তানের জন্য ৩৩০ কোটি ডলার বরাদ্দ হয়েছে। সম্প্রতি ১০০ কোটি ডলারের আরও কিস্তি এবং আরএসএফ-এর আওতায় ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন পেয়েছে পাকিস্তান।

Advertisement
ads

বছর দুয়েক আগে পাকিস্তান অতিমারির পর ৭০০ কোটি ডলারের ঋণ পায়, যদিও কিছু শর্ত পূরণ হয়নি বলে অভিযোগ উঠেছিল। তবুও IMF জানায়, পাকিস্তান প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করেছে, তাই ঋণ মঞ্জুর হয়েছে।

Continue Reading
Advertisement