'কসবার প্রসঙ্গ বলিনি', বিতর্কের মাঝেই মুখ খুললেন মানস ভুঁইয়া, বিকৃত বক্তব্যের অভিযোগ মন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

‘কসবার প্রসঙ্গ বলিনি’, বিতর্কের মাঝেই মুখ খুললেন মানস ভুঁইয়া, বিকৃত বক্তব্যের অভিযোগ মন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তাঁর মন্তব্য ঘিরে জোর বিতর্কের মুখে পড়লেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya)। যদিও তিনি স্পষ্ট জানালেন, “কসবার প্রসঙ্গে ছোট্ট ঘটনা বলিনি, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আমার বক্তব্য বিকৃত করছে। সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করেন মন্ত্রী।

 মঙ্গলবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানসবাবু বলেন, “বাংলায় ছোট্ট একটা ঘটনা ঘটলেও গেল গেল রব ওঠে।” এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়, অনেকেই মনে করেন তিনি কসবা ধর্ষণ-কাণ্ডকেই ‘ছোট ঘটনা’ বলেছেন।

আরও পড়ুনঃ ‘ছোট্ট একটা ঘটনা’! কসবা-কাণ্ডে তৃণমূল মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, “স্বাস্থ্য ক্ষেত্রের ছোট ছোট ঘটনার কথা বলেছিলাম। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যেভাবে সব ঘটনার মোকাবিলা করেছেন, আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমি স্পষ্ট বলছি, কসবা নিয়ে কোনও মন্তব্য করিনি। কেউ যদি ইচ্ছা করে বিষয়টা ঘুরিয়ে উপস্থাপন করে, তাহলে প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নেব।”

Advertisement
ads

তাঁর ব্যাখ্যা, “আমি বেরিয়ে আসার সময় সাংবাদিক প্রশ্ন করেন, ‘কোনটা ছোট ঘটনা?’ আমি বলি—সবটাই। কিন্তু তার মানে এই নয় যে আমি কসবা ধর্ষণকে ছোট ঘটনা বলেছি।”

তবে বিরোধীরা এই সাফাইকে মানতে নারাজ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন, “যে সরকার এমন ভয়াবহ ঘটনায় একের পর এক নেতার বিতর্কিত মন্তব্যে শুধুই শোকজ করে দায় সারে, তাদের মানসিকতা প্রশ্নচিহ্নের মুখে।”

বিতর্ক কতদূর গড়ায়, এবং তৃণমূল কংগ্রেস মন্ত্রীর এই মন্তব্যে আদৌ কোনও সাংগঠনিক পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Advertisement
ads
Continue Reading
Advertisement