‘ছোট্ট একটা ঘটনা’! কসবা-কাণ্ডে তৃণমূল মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়
Connect with us

ভাইরাল খবর

‘ছোট্ট একটা ঘটনা’! কসবা-কাণ্ডে তৃণমূল মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  কসবা ল’ কলেজের (Kasba Law College) গণধর্ষণ-কাণ্ডে উত্তাল রাজ্য। এরই মধ্যে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuia)। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।’’ যদিও কোনও ঘটনার নাম তিনি উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্য কসবা-কাণ্ড ঘিরেই দেওয়া হয়েছে।

সেই ঘটনাতেই অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা মনোজিৎ মিশ্র (Monojit Mishra) সহ তিনজন কলেজ ছাত্র এবং এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যজুড়ে প্রতিবাদ এবং কলেজের ভিতরে বহিষ্কার ও বরখাস্তের সিদ্ধান্তের আবহে মন্ত্রীর এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার সমান বলে মনে করছে বিরোধীরা।

মন্ত্রী মানস ভুঁইয়া এদিন বলেন, “পহেলগাঁও হামলার অভিযুক্তরা আজও ধরা পড়েনি। বাংলায় ছোট্ট একটা ঘটনা ঘটলেই কোলাহল শুরু হয়। স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করছে, স্ত্রী প্রেমিককে নিয়ে পাহাড় থেকে স্বামীকে ঠেলে দিচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি ঘটনা মাতৃস্নেহে সামলাচ্ছেন।”

এই বক্তব্যের সঙ্গে কসবা ল’ কলেজের ঘটনার তুলনা করায় বিতর্ক আরও গভীর হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতা— যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় শাস্তির মুখে পড়েছেন। মদন মিত্র তো ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু মানস ভুঁইয়ার এই মন্তব্য নিয়ে দল কী পদক্ষেপ নেয়, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিরোধীরা ইতিমধ্যেই একে ‘গণধর্ষণের অপমানজনক ব্যাখ্যা’ বলে আক্রমণ শানিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement