চাকরিহারাদের ভাতা স্থগিত, হাইকোর্টের নির্দেশে রাজ্যের পরিকল্পনায় নতুন ধাক্কা
Connect with us

ভাইরাল খবর

চাকরিহারাদের ভাতা স্থগিত, হাইকোর্টের নির্দেশে রাজ্যের পরিকল্পনায় নতুন ধাক্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি-র (SSC) চাকরিহারাদের (Unemployed Employees) ভাতার (Allowance) ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত রাজ্য কোনও ভাতা প্রদান করতে পারবে না।

চাকরিহারাদের জন্য গ্রুপ সি (Group C) কর্মীদের ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি (Group D) কর্মীদের ২০,০০০ টাকা করে ভাতা প্রদানের সিদ্ধান্তের উপর আগেই হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বাতিল হয়। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের (Secondary Education Board) আবেদন মেনে শীর্ষ আদালত ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয়, তবে গ্রুপ সি ও ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারেননি।

Advertisement
ads

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয় হাইকোর্টে। আগে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হলেও এবার তা আরও বৃদ্ধি পেয়েছে।

হাইকোর্টের বক্তব্য, যাঁরা নিয়মবিরুদ্ধভাবে চাকরি পেয়েছেন, তারা কিভাবে ভাতা পাবেন? তাঁদের ভাতার পরিবর্তে কি অন্য কোনো ব্যবস্থা হবে? রাজ্য জানিয়েছে, এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল গ্রুপ সি ও ডি চাকরিহারাদের পরিবারের জন্য সাময়িক আর্থিক সাহায্য (Financial Assistance) প্রদানে সহায়তা করা।

Continue Reading
Advertisement