রাজ্যের খবর
ফের রাজ্যে ফিরছে পাশ-ফেল প্রথা? পঞ্চম ও অষ্টম শ্রেণি নিয়ে বড় বার্তা শঙ্কর ঘোষের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার শিক্ষাক্ষেত্রেও (Education sector) বড়সড় সংস্কারের ইঙ্গিত মিলল। কেন্দ্রীয় সরকারের (Central government) নিয়ম মেনে এবার বাংলাতেও পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পুনরায় ফিরে আসতে পারে পাশ-ফেল প্রথা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সাম্প্রতিক মন্তব্য এই জল্পনা (Speculation) আরও বাড়িয়ে দিয়েছে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি বিজ্ঞপ্তি (Notification) জারি করে শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনেছিল। সেই অনুযায়ী, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কোনও পড়ুয়া প্রথমবারে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে, তবে তাও পাশ না করতে পারলে একই শ্রেণিতে পুনরায় পড়াশোনা করতে হবে। পূর্বতন তৃণমূল সরকার বাংলায় এই নীতি কার্যকর না করলেও, নতুন বিজেপি সরকার এবার তা চালুর পথে হাঁটতে পারে।
মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ এবং দলের অভিজ্ঞ বিধায়কদের সঙ্গে আলোচনা শুরু করেছেন শঙ্কর ঘোষ ও স্বপন দাশগুপ্ত। শঙ্কর ঘোষ জানান, “মানুষ ঠিক কী চাইছে, তা আমরা কম-বেশি সবাই জানি। এই বিষয়ে সমস্ত মতামত ও তথ্য খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট (Detailed report) দ্রুত মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।” সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না হলেও, পঠনপাঠনের মানোন্নয়নে মূল্যায়ন ব্যবস্থা আরও কঠোর হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


