বিমানবন্দর এলাকায় চলন্ত সরকারি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী
Connect with us

ভাইরাল খবর

বিমানবন্দর এলাকায় চলন্ত সরকারি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। রবিবার সকালে (Sunday morning) বিমানবন্দর এলাকায় চলন্ত সরকারি বাসে আচমকা আগুন লাগায় মুহূর্তে ছড়ায় আতঙ্ক। যাত্রীদের মধ্যে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়, ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে SBSTC-র বারাসত-গড়িয়া রুটের একটি বাস কলকাতামুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের সামনে পৌঁছতেই হঠাৎ শর্ট-সার্কিট হয়। মুহূর্তের মধ্যেই আগুন (fire) ছড়িয়ে পড়ে বাসের ভিতর। সেই সময় বাসে ছিলেন প্রায় ২৫-৩০ জন যাত্রী। আগুনের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। দ্রুত খবর যায় দমকল বিভাগে, ঘটনাস্থলে আসে দু’টি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে দু’জন যাত্রী আহত হলেও গুরুতর আহত বা হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের পরই রামকৃষ্ণ সেতুর ধস! নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে বড় প্রশ্নচিহ্ন

এটি প্রথম ঘটনা নয়। এর আগে পাইকপাড়া মোড়ের কাছে একটি এসি বাসে (AC bus) একইভাবে শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছিল। সেই সময় বাসে থাকা বহু যাত্রী আতঙ্কে তড়িঘড়ি নেমে পড়েন এবং কয়েকজন আহত হন। বাসটি তখন বেলঘরিয়া থেকে বিটি রোড ধরে যাচ্ছিল। হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেই যাত্রীরা চিৎকার শুরু করেন।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, সরকারি বা বেসরকারি—সব ধরনের বাসেই নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। না হলে শর্ট-সার্কিট বা প্রযুক্তিগত ত্রুটি থেকে এ ধরনের দুর্ঘটনা (accident) ঘটতে পারে। বিমানবন্দর এলাকার ঘটনাটি নতুন করে সেই সতর্কবার্তাই মনে করিয়ে দিল।

Continue Reading
Advertisement