বিজেপির রাজনীতিতে ‘পিছনের সারি’তে দিলীপ? দুর্গাপুর সভা ঘিরে চাঞ্চল্য
Connect with us

রাজনীতি

বিজেপির রাজনীতিতে ‘পিছনের সারি’তে দিলীপ? দুর্গাপুর সভা ঘিরে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন্ন দুর্গাপুর (Durgapur) জনসভাকে ঘিরে ফের চর্চায় উঠে এল বঙ্গ বিজেপির অন্দরকলহ। দলীয় কর্মী হলেও মঞ্চে জায়গা নিয়ে নিশ্চিত নন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিজেই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ ও অভিমানের সুরে জানালেন, এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি।

আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী মোদীর সভা অনুষ্ঠিত হবে। এই সভা উপলক্ষে রাজ্যের শীর্ষ নেতৃত্ব প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। সেই সভায় আমন্ত্রিত হলেও মঞ্চে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ পাইনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য তো শুনতেই হবে। হয়তো দর্শকাসনে বসে শুনব। দেখা যাক, সময় তো এখনও আছে।”

আরও পড়ুনঃ আরজিকর খুনে নাম ফাঁসের বিতর্ক, মামলাকারীর আবেদন খারিজ করে সুরাহা দিল আদালত

এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। আগেও আলিপুরদুয়ার ও কলকাতার মতো গুরুত্বপূর্ণ সভা থেকে বাদ পড়েছেন দিলীপ। এমনকী দিল্লির বৈঠকে চেয়ার না পাওয়ার ঘটনায়ও প্রকাশ্যে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। যদিও শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল বলে মনে করা হচ্ছিল।

Advertisement
ads

এদিন দিলীপ আরও বলেন, তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায়, কারণ কর্মী-সমর্থকরা অনুরোধ করেছেন। অন্যদিকে, বাঙালিদের উপর বহির্জেলায় হামলা ও মুখ্যমন্ত্রীর প্রতিবাদ নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন, “বাংলাদেশিদের সাফাই দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দায়িত্ব নিচ্ছেন?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই অবস্থান ফের ইঙ্গিত দিচ্ছে, বঙ্গ বিজেপির শীর্ষ মহলে দ্বন্দ্ব এখনও পুরোপুরি মিটে যায়নি।

Continue Reading
Advertisement