আরজিকর খুনে নাম ফাঁসের বিতর্ক, মামলাকারীর আবেদন খারিজ করে সুরাহা দিল আদালত
Connect with us

রাজ্যের খবর

আরজিকর খুনে নাম ফাঁসের বিতর্ক, মামলাকারীর আবেদন খারিজ করে সুরাহা দিল আদালত

Dipa Chakraborty

Published

on


ডিজিটাল ডেস্ক: আরজিকর কাণ্ডে অভিযোগ ছিল, ধর্ষণ ও খুনের শিকার তরুণী চিকিৎসকের নাম সংবাদমাধ্যমে প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (IPS)। আইন অনুযায়ী তা ছিল গুরুতর অপরাধ। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাতেই এবার বড় স্বস্তি পেলেন বিনীত গোয়েল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয়।

হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালতে লিখিতভাবে ‘expressed regret’ জানিয়ে ক্ষমা চান গোয়েল। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃত ভুলবশত ওই মন্তব্য করেছিলেন। সেই চিঠি আদালত গ্রহণ করে। ফলে মামলাকারীর আবেদন খারিজ করে দেয় আদালত।

আদালত জানিয়েছে, যেহেতু অভিযুক্ত ক্ষমা চেয়েছেন এবং তার মধ্যে অপমান করার উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন, তাই মামলাটি খারিজ করা হচ্ছে। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য জুডিশিয়ারি অ্যাকাডেমিকে পুলিশ আধিকারিকদের আরও সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ কেলেঙ্কারিতে এখনও মুক্তি নেই পার্থ চট্টোপাধ্যায়ের, সুপ্রিম কোর্টে ফের স্থগিত শুনানি

Advertisement
ads

অন্যদিকে মামলাকারীর আইনজীবী জয় আনন্ত দেহাদ্রাই বলেন, “We don’t accept the apology letter.” তাঁদের দাবি, ধর্ষণের মতো সংবেদনশীল মামলায় ভুক্তভোগীর নাম প্রকাশ আইনবিরুদ্ধ এবং তার জন্য শাস্তি হওয়া উচিত।

তবে গোয়েলের আইনজীবী মেনকা গুরুস্বামী ও সন্দীপন গঙ্গোপাধ্যায় পাল্টা যুক্তি দেন যে, মামলাকারী নিজেও ওই তরুণীর নাম মামলায় উল্লেখ করেছেন। তাঁরা বলেন, “This is an unfortunate incident, but there was no mala fide intent.”

প্রসঙ্গত, এই মামলাতেই বুধবার সিবিআই আদালতে জানায়, গোয়েলের বিরুদ্ধে কোনও direct evidence পাওয়া যায়নি। সিবিআই-এর তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ, তদন্তকারী আধিকারিক এবং বিনীত গোয়েল একই ব্যাচের হওয়ায় তদন্তে পক্ষপাতিত্ব করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement