ডিজিটাল ডেস্কঃ বহু মাস ধরে বিজেপির (BJP) কোনও কর্মসূচিতে দেখা যায়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তা নিয়ে রাজনৈতিক মহলে কম জল্পনা হয়নি। তবে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলাদা বৈঠকের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে—তবে কি ভোটের (Election) আগে ফের সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ?
এই প্রশ্নের উত্তর মিলতে পারে আজই। কারণ জানা যাচ্ছে, আজ সল্টলেকের (Salt Lake) বিজেপির রাজ্য পার্টি অফিসে (Party Office) যেতে পারেন দিলীপ ঘোষ। সেখানে প্রায় তিন ঘণ্টা থাকার কথা রয়েছে তাঁর। একই সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষকে বলা হয়েছে—“তৈরি থাকুন, কাজে নামতে হবে।” এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সভাপতির সঙ্গে প্রাক্তন সভাপতির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ারে (Alipurduar) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। তখন তিনি বলেছিলেন, “আমি পদাধিকারী নই।” এমনকি গত মে মাসে অমিত শাহের সফরেও তাঁর আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও বিজেপির কোনও নেতা তখন প্রকাশ্যে কিছু বলেননি।
ভোটের আগে আবার অমিত শাহের ঘনিষ্ঠ যোগাযোগ এবং রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের রাজনৈতিক সক্রিয়তার (Political Activity) নতুন ইঙ্গিত দিচ্ছে। আগেই শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, দিলীপ ঘোষ ফের সক্রিয় ভূমিকা নেবেন।