বনাঞ্চল ধ্বংস বড় অপরাধ, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Connect with us

দেশের খবর

বনাঞ্চল ধ্বংস বড় অপরাধ, কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃক্ষনিধন যে মানব সভ্যতার জন্য ভয়ংকর, তা ফের মনে করিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বিচারে গাছ কাটা মানুষ হত্যার চেয়েও গুরুতর অপরাধ। এক মামলার রায়ে আদালত অভিযুক্তকে প্রতিটি গাছ কাটার জন্য এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের তাজমহল সংলগ্ন সংরক্ষিত অঞ্চল তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োনের। সেখানে ৪৫৪টি গাছ কাটার অভিযোগে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেয়। আদালত জানিয়েছে, এই গাছগুলোর পরিবেশগত ক্ষতি পুনরুদ্ধারে শতবর্ষ লেগে যাবে। অনুমতি ছাড়াই এত বড় পরিমাণ গাছ কাটা অপরাধ হিসেবেই গণ্য হবে।

আরও পড়ুনঃ গদ্দার’ মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি, বিপাকে কৌতুকশিল্পী কুণাল

সুপ্রিম কোর্টের নির্দেশে, অভিযুক্তকে প্রতিটি গাছ কাটার জন্য এক লক্ষ টাকা করে জরিমানা গুনতে হবে। অভিযুক্তের আইনজীবী জরিমানার অঙ্ক কমানোর আর্জি জানালেও আদালত তা নাকচ করে দেয়। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্তকে ওই এলাকায় নতুন করে বৃক্ষরোপণ করতে হবে।

Advertisement
ads

উল্লেখ্য, ২০১৯ সালের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োনের মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও গাছ কাটার জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

Continue Reading
Advertisement