শীঘ্রই তিন দিনের সফরে রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন
Connect with us

রাজ্যের খবর

শীঘ্রই তিন দিনের সফরে রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ ডিসেম্বর :  ৩ দিনের রাজ্য সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আগামী ১৭ ই ডিসেম্বর রাজ্যে আসছেন তিনি৷ কলকাতা ছাড়াও যেতে পারেন উত্তরবঙ্গ। উল্লেখ্য গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ৷

চলবে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত৷ ফলে নতুন ভোটার তালিকা নিয়ে খতিয়ে দেখার পাশাপাশি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ তিনদিনের এই সফরের মধ্যে কলকাতা ছাড়াও পাশ্ববর্তী জেলাতেও যেতে পারেন উপনির্বাচন কমিশনার৷ সেখানকার বিস্তারিত রিপোর্ট নেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের সামগ্রীক পরিস্থিতি নিজে চোখে চাক্ষুষ করতে পরিদর্শনেও আসতে পারেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠক করতে পারেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। দিনক্ষণ ঘোষণা না হলেও তৎপরতা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন৷ সেই মতো রাজ্যের সামগ্রীক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা ও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের দূত। ফলে নির্বাচন সংক্রান্ত সমস্ত রিপোর্ট নিয়ে সুদীপ জৈন দিল্লিতে জমা দেওয়ার পর রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ ফলে তৎপরতা তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে।

Continue Reading
Advertisement ads