ভাইরাল খবর
লোকসভায় বসে ই-সিগারেট? কীর্তি আজাদকে ঘিরে ভিডিও প্রকাশ বিজেপির
ডিজিটাল ডেস্কঃ লোকসভা (Lok Sabha) অধিবেশন কক্ষে বসে ই-সিগারেট (E-cigarette) বা ভেপিং (Vaping) করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) আগেই অভিযোগ করেছিলেন, তৃণমূলের এক সাংসদ নিয়মিত সংসদের ভিতরে ভেপিং করেন।
বুধবার সেই অভিযোগের রেশ ধরেই বিজেপি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। বিজেপির দাবি, ভিডিওতে সংসদের ভিতরে ভেপিং করতে দেখা যাচ্ছে কীর্তি আজাদকে। যদিও সংবাদমাধ্যম ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
The TMC MP accused by BJP MP Anurag Thakur of vaping inside Parliament is none other than Kirti Azad. For people like him, rules and laws clearly hold no meaning. Just imagine the audacity, hiding an e-cigarette in his palm while in the House!
Smoking may not be illegal, but… pic.twitter.com/kZGnYcP0Iu
— Amit Malviya (@amitmalviya) December 17, 2025
উল্লেখ্য, প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় (Somnath Chatterjee) সংসদ ভবনের ভিতরে ধূমপানের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যদিও সংসদ চত্বর বা সেন্ট্রাল হলে (Central Hall) ধূমপানের ঘটনা মাঝেমধ্যে চোখে পড়ে, কিন্তু অধিবেশন কক্ষে (House Proceedings) এমন আচরণ সংসদীয় শিষ্টাচারের (Parliamentary Decorum) সম্পূর্ণ পরিপন্থী।
এই অভিযোগ স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছেও জানানো হয়েছে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য (Amit Malviya) এক্স-এ (X, formerly Twitter) দাবি করেন, সংসদের মতো সংবেদনশীল জায়গায় ই-সিগারেট ব্যবহার করা “চরম দুঃসাহসের” পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও এই ঘটনায় দলের অবস্থান জানতে চেয়েছেন।
প্রসঙ্গত, ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ (E-cigarettes are banned in India)। ২০১৯ সালের আইন অনুযায়ী উৎপাদন, বিক্রি ও ব্যবহার বেআইনি। তবু সংসদের ভিতরে ভেপিংয়ের অভিযোগ ঘিরে নিরাপত্তা (Security) ও নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা কীর্তি আজাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
