পর্যটন উৎসবের মঞ্চে বিপত্তি! হট এয়ার বেলুনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী
Connect with us

দুর্ঘটনা

পর্যটন উৎসবের মঞ্চে বিপত্তি! হট এয়ার বেলুনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সেকেন্ডের ভুলচুকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav)। শনিবার মান্দসৌরের (Mandsaur) গান্ধীসাগর ফরেস্ট রিট্রিটে (Gandhisagar Forest Retreat) এক হট এয়ার বেলুন (Hot Air Balloon) ইভেন্টে অংশ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। মুখ্যমন্ত্রী যখন বেলুনে অবস্থান করছিলেন, ঠিক সেই সময় আচমকাই বেলুনের নিচের অংশে আগুন (Fire) ধরে যায়। মুহূর্তের মধ্যেই হইচই পড়ে যায় চারপাশে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুনটিতে মুখ্যমন্ত্রী যাত্রা শুরু করতেই প্রবল বাতাস (Wind Speed) শুরু হয়—ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে। ফলে বেলুনটি উড়তে না পারলেও, জ্বালানির অংশে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত তৎপর হন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মুখ্যমন্ত্রী যে ট্রলিতে (Basket/Cart) বসে ছিলেন, সেটিকে নিরাপত্তা বাহিনী শক্ত করে ধরে রাখে, যাতে কোনওরকম অস্বস্তি বা বিপদের মুখে পড়তে না হয় তাঁকে।

এই ঘটনাটি মাত্র কয়েক মিনিটের হলেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কী কারণে বেলুনে আগুন লেগেছিল—জ্বালানি ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারিগরি সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

প্রসঙ্গত, এই ঘটনার আগের দিনই গান্ধীনগরের চম্বল নদীর তীরে একটি ক্রুজ (Cruise) যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মধ্যপ্রদেশকে পর্যটনের সম্ভাব্য ‘হটস্পট’ (Tourism Hotspot) হিসেবে তুলে ধরেন তিনি। স্বয়ং গানও গেয়ে শোনান উপস্থিতদের। তবে শনিবারের এই ঘটনা যে তাঁর সেই আনন্দঘন সফরের রং বদলে দিল, তা বলাই বাহুল্য।

Continue Reading
Advertisement