Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে আধুনিক আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার, আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশের অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (Modern Firearm) সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজু মহম্মদ (Raju Mohammad)। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি উন্নতমানের আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি (2 Rounds Ammunition)। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর এলাকা (Bandar Area)জুড়ে তল্লাশি চালায় রায়গঞ্জ থানার পুলিশ। সেখানে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগে রাজুকে আটক করা হয়।

মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে (Raiganj District Court) পেশ করলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজত (Police Custody) দেন। পুলিশ সূত্রে খবর, ধৃত রাজুর বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার তথ্য রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এলো, এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

রায়গঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত (Full Investigation) শুরু করেছে। দুষ্কৃতীর যোগাযোগ, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য অপরাধ পরিকল্পনার দিকেও নজর রাখা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement