রাজনীতি
বিধানসভা ভোটের আগেই রায়গঞ্জ তৃণমূলে নতুন সহ-সভাপতি পদে দেবব্রত ভৌমিক
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে পুনর্গঠিত হল রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের (TMC) কমিটি। আর এই নবগঠিত কমিটিতে উল্লেখযোগ্য পদে মনোনীত হয়েছেন দেবব্রত ভৌমিক (Debabrata Bhowmik)। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও সংগঠনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি (School Managing Committee President) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত দেবব্রত ভৌমিককে এবার শহর তৃণমূলের সহ-সভাপতি (Vice President) পদে নির্বাচিত করা হয়েছে। দলীয় নেতৃত্ব মনে করছে, আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম ঘোষণার পরই স্থানীয় নেতা-কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁকে। দলীয় মহলের দাবি, নতুন দায়িত্ব পেয়ে দেবব্রত বাবুর নেতৃত্বে রায়গঞ্জের তৃণমূল সংগঠন আরও মজবুত হবে।