শেষ বাজেটের দিনে বিতর্ক, পুরো ভাষণ পড়লেন না রাজ্যপাল
Connect with us

ভাইরাল খবর

শেষ বাজেটের দিনে বিতর্ক, পুরো ভাষণ পড়লেন না রাজ্যপাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের শেষ বাজেটের দিনে রাজ্যপালের ভাষণ ঘিরে শুরু হল বিতর্ক। দুপুর সাড়ে বারোটার কিছু আগে বিধানসভায় পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। অম্বেদকর মূর্তিতে মাল্যদান করেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এই সময় বিধানসভা কক্ষে শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান (Slogan War)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওঠে ‘ভারত মাতা কি জয়’, পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনি দেন শাসক দলের বিধায়করা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বক্তৃতা শুরু করেন রাজ্যপাল।

তবে মন্ত্রিসভার লিখে দেওয়া আট পাতার ভাষণের (Cabinet-approved Speech) মাত্র তিন পাতা পড়েই থেমে যান তিনি। শেষ যে লাইনে এসে তিনি থামেন, তা ছিল ‘ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Master Plan)’ সংক্রান্ত। সেখানেই বলেন, “আমি আর পড়ব না,” এবং কক্ষ ত্যাগ করেন।

Advertisement
ads

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ওই ভাষণে রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রশংসা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মনরেগা (MGNREGA) প্রসঙ্গও ছিল। সেই অংশগুলি এড়িয়েই যান রাজ্যপাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রকে দোষারোপ করা অংশ রাজ্যপাল ইচ্ছাকৃতভাবেই পড়েননি।

উল্লেখ্য, তামিলনাড়ু, কর্নাটক ও কেরলেও সাম্প্রতিক অতীতে একই ধরনের ঘটনার নজির রয়েছে।

Continue Reading
Advertisement