বিহারের ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের নাগরিক! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
Connect with us

ভাইরাল খবর

বিহারের ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের নাগরিক! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের আগে আশঙ্কাই সত্যি হল। বিহারের ভোটার তালিকায় শুরু হওয়া নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কমিশনের তরফে জানা গিয়েছে, তালিকায় একাধিক বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের (Bangladesh, Nepal, Myanmar) নাগরিকের নাম যুক্ত রয়েছে। ভোটার পরিচয়পত্র তো আছেই, তাদের হাতে মিলেছে আধার কার্ড, রেশন কার্ড এমনকি ডোমিসাইল সার্টিফিকেটও—সবই নকল বা বেআইনি পথে সংগ্রহ করা বলে অভিযোগ।

সূত্রের খবর, বিহারে ২৫ জুন থেকে ভোটার তালিকা যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন। চলবে ২৬ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যেই প্রায় ৭.৮ কোটি ভোটারের পরিচয় যাচাই করা হবে। কমিশন জানিয়েছে, পরিচয় প্রমাণে Aadhaar বা Ration Card আর যথেষ্ট নয়—আসল পরিচয়পত্র হিসেবে এখন চাই Birth Certificate।

আরও পড়ুনঃরক্তের সম্পর্কের বিয়ে মেনে নিল না গ্রাম, শাস্তি লাঙলে বাঁধা মানবদণ্ড

এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস (TMC), আরজেডি (RJD), এনসিপি (Sharad Pawar faction) সহ একাধিক বিরোধী দল সুপ্রিম কোর্টে মামলা করেছে। তাদের দাবি, এই নিয়মে বৈধ ভোটারদেরও বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement
ads

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, সন্দেহজনক ভোটারদের নাম কাটা হবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা। তবে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনই প্রশ্ন উঠছে—এতদিন এই ভুয়ো পরিচয়পত্র কীভাবে তৈরি হল এবং প্রশাসনের চোখ এড়িয়ে তালিকায় ঠাঁই পেল কীভাবে?

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিহারে তাই এখন বাড়তি সতর্কতা এবং রাজনৈতিক চাপানউতোর—উভয়ই চরমে।

Continue Reading
Advertisement