যুবসাথীর টাকা ঢুকছে আজ থেকেই, আবেদন কি এখনও করা যাবে? জানুন নতুন আপডেট
Connect with us

ভাইরাল খবর

যুবসাথীর টাকা ঢুকছে আজ থেকেই, আবেদন কি এখনও করা যাবে? জানুন নতুন আপডেট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বেকার যুবক-যুবতীদের জন্য প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঘোষণা করা হয়েছিল যে ১ এপ্রিল থেকে ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পের অর্থ সাহায্য দেওয়া হবে। কিন্তু শনিবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, এপ্রিল নয়, আজ ৭ মার্চ থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে।

অনেকের মনেই প্রশ্ন জাগছে, এখনও কি নতুন করে আবেদন (Apply) করা সম্ভব? সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শিবিরের মাধ্যমে ফর্ম বিলি শুরু হয়েছিল। প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিলাপ করার শেষ সময়সীমা (Deadline) ছিল। তাই বর্তমানে অনলাইন আবেদনের প্রক্রিয়াটি আপাতত বন্ধ (Over) রয়েছে। তবে ভবিষ্যতে আবারও নতুন করে আবেদন গ্রহণ করা হবে কি না, তা সরকার পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে।

মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য দরখাস্ত (Application) করেছেন। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকাররা, যাঁরা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা (Allowance) পাবেন। তবে শর্ত (Condition) হলো, যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা অন্য কোনো মাসিক ভাতার সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না। তবে কন্যাশ্রী, সবুজসাথী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধাভোগীরা এই ভাতা পাবেন। আপনার আবেদনের বর্তমান অবস্থা (Status) জানতে ভিজিট করুন https://yubasathi.wb.gov.in/ পোর্টালে।