সার্টিফিকেট শেষ, তবু আকাশে বিমান—চাপ বাড়ল এয়ার ইন্ডিয়ার
Connect with us

দেশের খবর

সার্টিফিকেট শেষ, তবু আকাশে বিমান—চাপ বাড়ল এয়ার ইন্ডিয়ার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া (Air India)। অভিযোগ উঠেছে, সংস্থার একটি Airbus 320 Neo বিমান বৈধ এয়ারওর্দিনেস সার্টিফিকেট (Airworthiness Certificate – ARC) ছাড়াই মোট আটটি রুটে যাত্রী পরিবহন করেছে। এই গুরুতর অনিয়মের খবর জানাজানি হতেই তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন—DGCA (Directorate General of Civil Aviation)। তদন্ত চলাকালীন প্রাথমিকভাবে দায়ী বলে সন্দেহ হওয়া এআই–এর কয়েকজন অফিসারকে আপাতত ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বিমানটিকে অবিলম্বে ‘গ্রাউন্ড’ (ground) করে দেওয়ার নির্দেশ দিয়েছে DGCA।

সূত্রের দাবি, এয়ার ইন্ডিয়াও সমান্তরাল তদন্ত শুরু করেছে। সংস্থার উদ্দেশ্য—কার গাফিলতিতে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো এবং ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করা। জানা যায়, ২৬ নভেম্বর DGCA–র কাছে অভিযোগ পৌঁছায় যে বিমানটি বৈধ ARC ছাড়াই উড়ছে। বছরে একবার ARC নবীকরণ বাধ্যতামূলক, যাতে বিমানের যন্ত্রাংশ ও কাঠামোর রক্ষণাবেক্ষণ সঠিক আছে কি না তা খতিয়ে দেখা হয়।

২০২৪ সালের জুনে ভিস্তারা (Vistara) এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়। সেই সময় ভিস্তারা থেকে ৭০টি বিমান এআই–এর বহরে যুক্ত হয়। DGCA ৬৯টি বিমানের ARC রিনিউ করলেও একটিতে ইঞ্জিন বদলের কাজ চলছিল। সেই সময়েই ঐ বিমানের ARC–র মেয়াদ শেষ হয়। অভিযোগ—ইঞ্জিন বদল শেষে ইঞ্জিনিয়ারিং ক্লিয়ারেন্স নিয়ে, ARC নবীকরণ না করেই বিমানটি পুনরায় উড়তে শুরু করে। পরে এয়ার ইন্ডিয়া নিজেই DGCA–কে বিষয়টি জানায়।

Advertisement
ads