রান্নার গ্যাসে কালোবাজারি রুখতে কড়া কেন্দ্র! ই-কেওয়াইসি না করলে মিলবে না ভর্তুকি
Connect with us

ভাইরাল খবর

রান্নার গ্যাসে কালোবাজারি রুখতে কড়া কেন্দ্র! ই-কেওয়াইসি না করলে মিলবে না ভর্তুকি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  জ্বালানি সংকট (LPG Crisis) সামাল দিতে রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ (e-KYC) প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রকের বক্তব্য, বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে দেশে , তা মোকাবিলা করতে এবং ভর্তুকি (Subsidy) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুগম করতেই এই পদক্ষেপ।

দেশে রান্নার গ্যাসের ব্যাপaক চাহিদা থাকলেও একটি অসাধু চক্র গৃহস্থালির ভর্তুকিযুক্ত সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁ বা কলকারখানায় পাচার (Black marketing) করে দিচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা কৃত্রিম সংকটের মুখে পড়ছেন। এই অপব্যবহার আটকাতে এখন থেকে প্রতিটি গ্রাহকের পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হলে সিলিন্ডার রিফিল (Refill) ব্যাহত হতে পারে এবং সরকারি ভর্তুকিও স্থগিত করে দেওয়া হতে পারে।

কীভাবে করবেন ই-কেওয়াইসি? গ্রাহকদের সুবিধার কথা ভেবে এই প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করা হয়েছে। গ্রাহকরা নিজ নিজ গ্যাস সংস্থার (যেমন: Indian Oil, HP বা Bharat Gas) অফিশিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই এই কাজ সারতে পারবেন। স্মার্টফোনে ‘আধার ফেসআরডি’ (Aadhar FaceRD) অ্যাপ ব্যবহার করে মুখমন্ডল শনাক্তকরণের মাধ্যমেও পরিচয় যাচাই করা সম্ভব। এছাড়া যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তারা সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের (Distributor) কাছে গিয়ে আঙুলের ছাপ (Fingerprint) বা আইরিস স্ক্যানের (Iris Scan) মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে এবং কালোবাজারি রুখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement