‘হার্ট ল্যাম্প’-এ বুকার জয়ের আলো, প্রথম কন্নড় লেখিকা হিসেবে নজির বানুর
Connect with us

ভাইরাল খবর

‘হার্ট ল্যাম্প’-এ বুকার জয়ের আলো, প্রথম কন্নড় লেখিকা হিসেবে নজির বানুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সাহিত্যে নতুন ইতিহাস রচনা করলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক (Banu Mushtaq)। তার ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ (Heart Lamp) বইয়ের জন্য তিনি বিশ্বখ্যাত ‘বুকার প্রাইজ’ (Booker Prize) অর্জন করেছেন। একই সঙ্গে, বইটির ইংরেজি অনুবাদক দীপা ভাসতি (Deepa Bhasthi) প্রথম ভারতীয় হিসেবে এই সম্মানে ভূষিত হলেন। ২০১৬ সালের পর থেকে প্রথমবার ভারতীয় অনুবাদক এই পুরস্কার পেলেন।

বানু মুস্তাক প্রথম কন্নড় লেখিকা, যিনি ‘বুকার প্রাইজ’ অর্জন করলেন। ‘হার্ট ল্যাম্প’ হলো বারোটি ছোটগল্পের সংকলন, যা তিরিশ বছরেরও বেশি সময় ধরে রচিত হয়েছে। বইটির কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ ভারতের নারীদের সংগ্রাম ও দৈনন্দিন জীবনযাত্রা। এবারের বুকার প্রাইজের জন্য পাঁচটি অন্যান্য বইও নাম লিখিয়েছিল, কিন্তু সেরার সম্মান যায় বানুর হাতে।

আরও পড়ুনঃ আকাশে মাঝরাতে সাত অজানা ড্রোন, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগে পুলিশ ও গোয়েন্দারা

পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে (Tate Modern Museum)। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। এই অর্থ দু’জনের মধ্যে সমান ভাগে বণ্টিত হবে।

Advertisement
ads

পুরস্কার লাভের পর বানু মুস্তাক বলেন, “সাহিত্য আমাদের একত্রে বাঁধতে পারে এবং একে অপরের মনের খালি জায়গাগুলো পূরণ করতে সক্ষম।” পূর্বে একটি রিডিং ইভেন্টে তিনি তার লেখালেখি নিয়ে কথা বলেন এবং জানান যে তার গল্পগুলি নারীবান্ধব ও নারীর অবস্থান ও সংগ্রামের প্রতিবিম্ব।

বানু মুস্তাক বলেন, “ধর্ম, সমাজ ও রাজনীতি নারীদের থেকে প্রশ্নহীন আনুগত্য প্রত্যাশা করে, যার ফলে নারীরা নানাভাবে নিষ্ঠুরতার শিকার হয় ও অধস্তন অবস্থানে পড়ে।” পেশায় আইনজীবী ও সমাজকর্মী বানু বহু বছর ধরে সাহিত্যচর্চায় নিয়োজিত ছিলেন এবং অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন, যা দেশের জন্য গর্বের বিষয়।

Continue Reading
Advertisement