ভাইরাল খবর
বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, দিল্লি-মুম্বই হাইওয়েতে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত থাকার
ডিজিটাল ডেস্কঃ দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে (Delhi-Mumbai Expressway) থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজনৈতিক মহলে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় এক মহিলার সঙ্গে আপত্তিকর কার্যকলাপে জড়িয়ে পড়েছেন মন্দসৌর (Mandsaur) জেলার বাসিন্দা মনোহরলাল ধাকড় (Manoharlal Dhakad)। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত বর্তমানে পলাতক।
১৩ মে তারিখে ঘটনাটি ঘটে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর একটি সাদা গাড়ির সামনে ধাকড়কে এক মহিলার সঙ্গে প্রকাশ্যে যৌনতায় লিপ্ত হতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি অভিযুক্তের নিজের নামে নথিভুক্ত। ভাইরাল ভিডিওর ভিত্তিতে ভারতীয় বিচার বিধি (Bharatiya Nyay Sanhita)-র ২৯৬, ২৮৫ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ‘মন কি বাত’-এ অপারেশন সিঁদুরের জয়গান, সেনার বীরত্বে গর্বিত প্রধানমন্ত্রী
ধাকড়কে খুঁজে পেতে ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রশাসনের দাবি, তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। ঘটনার আরও বিতর্কিত দিক হল ধাকড়ের রাজনৈতিক পরিচিতি। তাঁর স্ত্রী সোহণ বাই ধাকড় (Sohan Bai Dhakad) বানী গ্রামের (Bani village) ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সরপঞ্চ এবং জেলা পঞ্চায়েতের সদস্যা। তিনি বিজেপি (BJP)-র সমর্থিত প্রার্থী হিসেবে ওই পদে নির্বাচিত হন।
যদিও, বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, মনোহরলাল ধাকড় দলে প্রাথমিক সদস্য নন। মন্দসৌর জেলা বিজেপি সভাপতি রাজেশ দীক্ষিত (Rajesh Dixit) বলেন, “ধাকড় বিজেপি কর্মী নন। তাঁর স্ত্রী নির্বাচিত হলেও দলে তাঁর কোনও আনুষ্ঠানিক পরিচয় নেই।” ঘটনার পরপরই ধাকড়কে ধাকড় মহাসভা যুব ইউনিয়নের (Dhakad Mahasabha Youth Union) জাতীয় মন্ত্রীর পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি অর্জুন ধাকড় (Arjun Dhakad) জানান, “সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ঘটনার নিন্দায় সরব হয়েছেন রতলাম (Ratlam) রেঞ্জের ডিআইজি মনোজ সিং (Manoj Singh)। তিনি বলেন, “এ ধরনের আচরণ শুধু আইনভঙ্গই নয়, সমাজের মূল্যবোধেরও পরিপন্থী। রাস্তাঘাট সকলের জন্য নিরাপদ থাকার কথা, সেখানে এমন অশালীন কাজ মেনে নেওয়া যায় না।”
উল্লেখ্য, এই ঘটনায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের দাবি, মনোহরলাল ধাকড়ের খোঁজে সম্ভাব্য স্থানে অভিযান চলছে এবং খুব শীঘ্রই তাঁকে গ্রেপ্তার করে উপযুক্ত আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
