অনুষ্কার সঙ্গে ১২ বছরের সম্পর্ক? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের ফেসবুক পোষ্ট নিয়ে জল্পনা
Connect with us

ভাইরাল খবর

অনুষ্কার সঙ্গে ১২ বছরের সম্পর্ক? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের ফেসবুক পোষ্ট নিয়ে জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বিতর্কের মুখে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) ছেলে ও আরজেডি (RJD) নেতা তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রে আসেন।

তেজ প্রতাপের (Tej Pratap) ফেসবুক (Facebook) প্রোফাইলে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, তিনি গত ১২ বছর ধরে এক যুবতীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে রয়েছেন। পোস্টে ‘ইন এ রিলেশনশিপ’ (In a Relationship) স্টেটাস দেওয়া ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই পোস্ট মুছে ফেলা হয়।

.

পরে তেজ প্রতাপ জানিয়ে দেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ (Hacked) করা হয়েছিল। এক্স (সাবেক টুইটার) একাউন্টে তিনি লিখেছেন, “আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করা হয়েছিল এবং আমার ছবি ভুয়োভাবে সম্পাদনা করে পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে অপমান করার চেষ্টা চলছে।”

আরও পড়ুনঃ বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, দিল্লি-মুম্বই হাইওয়েতে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত থাকার

Advertisement
ads

২০১৮ সালে তেজ প্রতাপ যাদব ও ঐশ্বর্যা রাই (Aishwarya Rai), প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা রাইয়ের (Former CM Daroga Rai) নাতনি, বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই ঐশ্বর্যা স্বামীর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। অভিযোগ ওঠে, তেজ প্রতাপ ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ঐশ্বর্যাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

এ ব্যাপারে তেজ প্রতাপ এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করেননি। তিনি তার অনুসারীদের উদ্দেশে সতর্ক থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও জনসমাজে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে ভোটের আগে এই বিতর্ক তেজ প্রতাপ ও আরজেডির (RJD) ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement