ভাইরাল খবর
লালু-তেজস্বীর ভোট-বার্তা: “১৪ নভেম্বর বদল আসছে, গঠিত হবে নতুন সরকার”
ডিজিটাল ডেস্কঃ বিহারে (Bihar) বৃহস্পতিবার অর্থাৎ আজ, শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ (Voting)। সকাল ৭টা থেকেই ১৮ জেলার ১২১টি বিধানসভা আসনে চলছে নির্বাচন প্রক্রিয়া। এদিন সকালেই পাটনায় (Patna) সপরিবারে ভোট দেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেন, “বদল হবেই।”
লালুর পাশে ভোট দেন স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) এবং পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ভোট শেষে তেজস্বীর মন্তব্য—“আগামী ১৪ নভেম্বর বদল আসছে, গঠিত হবে নতুন সরকার।”
এই দফায় রাজ্যের একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে রয়েছেন তেজস্বী যাদব, তারাপুরের (Tarapur) প্রার্থী অরুণ কুমার সাহা (Arun Kumar Saha), এবং মহুয়া (Mahua) কেন্দ্র থেকে লড়ছেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav), যিনি নিজস্ব দল ‘জনশক্তি জনতা দল’ (Janshakti Janata Dal) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন রাবড়ি দেবী ভোটের পর বলেন, “আমার দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপ—দু’জনের জন্যই শুভেচ্ছা রইল। সবাই যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।”
নির্বাচন কমিশনের (Election Commission) দাবি, ৪৫ হাজার বুথে (Booth) শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোনো অশান্তির খবর মেলেনি।


