ঠাকুরবাড়ি সফরের আগে অভিষেককে কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
Connect with us

রাজনীতি

ঠাকুরবাড়ি সফরের আগে অভিষেককে কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আসন্ন ঠাকুরবাড়ি সফর ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। আগামী ৯ তারিখ মতুয়াগড়ে (Matua Garh) যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদের। তার আগেই কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। স্পষ্ট ভাষায় তিনি জানান, “ফোর্স (Police Force) নিয়ে এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো দিতে দেব না।”

শান্তনু ঠাকুরের বক্তব্য, ঠাকুরবাড়িতে (Thakur Bari) যে কেউ ভক্ত হিসেবে আসতে পারেন, কিন্তু অতিরিক্ত পুলিশ নিয়ে আসা মানেই শক্তি প্রদর্শন (Show of Power)। তাঁর দাবি, এইভাবে এলে হাজার হাজার মতুয়া ভক্ত জমায়েত হবে এবং ধিক্কার মিছিল হবে। তিনি আরও বলেন, ভোটের আগে হঠাৎ করে অভিষেকের ঠাকুরবাড়ি সফরের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে। এখানে এলে ভক্তসুলভ মনোভাব নিয়ে এসে পুজো দিয়ে চলে যেতে হবে, কোনও রাজনৈতিক বক্তব্য বরদাস্ত করা হবে না।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ তুলে তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেন শান্তনু।

Advertisement
ads

উল্লেখ্য, ২০২৩ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি সফরের সময় তীব্র বিক্ষোভ হয়েছিল। মূল মন্দির বন্ধ রাখা হয়, কালো পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। শেষ পর্যন্ত পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। আড়াই বছর পর ফের সেই সফর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল।

Continue Reading
Advertisement