ভাইরাল খবর
দুই দফায় বিধানসভা নির্বাচন বঙ্গে! আজই তৃণমূলের হাইভোল্টেজ প্রার্থী ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট (Schedule) ঘোষিত হওয়ার পরেই সরগরম রাজ্যের রাজনীতি। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল দুই দফায় (Two Phases) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের দিনক্ষণ সামনে আসতেই রাজনৈতিক দলগুলি নিজেদের রণকৌশল (Strategy) সাজাতে আসরে নেমে পড়েছে।
সোমবারই সবার আগে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে বামফ্রন্ট। প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিমান বসু। এর ঠিক পরেই বিজেপি তাদের প্রথম দফার ১৪৪টি আসনের তালিকা প্রকাশ করে। অন্যদিকে, এসইউসিআই (SUCI) তাদের আলাদা প্রার্থী তালিকা সামনে এনেছে। তবে রাজনৈতিক মহলের মূল নজর এখন মঙ্গলবার বিকেলের দিকে। বিকেল সাড়ে তিনটে নাগাদ কালীঘাট (Kalighat) থেকে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করবেন।
বিগত নির্বাচনে পাহাড়ের তিনটি আসন সহযোগী শক্তির জন্য ছাড়লেও এবার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং নিয়ে ধন্দ রয়েছে। কারণ, অনীত থাপা ইতিপূর্বেই প্রার্থী ঘোষণা করেছেন। এদিকে তৃণমূলের গতবারের ২১৯ জন বিধায়কের মধ্যে ১৬ জন মন্ত্রী (Minister) ছিলেন এবং ৫৭ জনের বয়স ৭০ বছরের বেশি। এদের মধ্যে কতজন পুনরায় টিকিট (Ticket) পান, সেটাই দেখার। নজর থাকছে নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকেও। বিজেপির তালিকায় এই দুই কেন্দ্রেই শুভেন্দু অধিকারীর নাম থাকায় ফের মমতা-শুভেন্দু সম্মুখ সমরের (Head-to-head battle) সম্ভাবনা তৈরি হয়েছে। নবীন ও প্রবীণের মেলবন্ধনে (Combination) তৃণমূলের তালিকায় বড় চমক থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


