মমতার শাসনের ‘রোগ’ চিহ্নিত করতে বঙ্গ সফরে অমিত শাহ! শনিবারই প্রকাশ্যে আসবে খতিয়ান
Connect with us

রাজনীতি

মমতার শাসনের ‘রোগ’ চিহ্নিত করতে বঙ্গ সফরে অমিত শাহ! শনিবারই প্রকাশ্যে আসবে খতিয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) রণডঙ্কা বেজে গিয়েছে বঙ্গে। প্রচারের পারদ চড়াতে এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এক ঝটিকা সফরে (Flash Visit) কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন এবং সরাসরি নিউ টাউনের (New Town) একটি হোটেলে পৌঁছে যাবেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মতো প্রথম সারির নেতারা।

বিজেপির এই সফরের মূল উদ্দেশ্য হলো তৃণমূল সরকারের গত ১৫ বছরের শাসনের একটি ‘চার্জশিট’ (Charge Sheet) বা অভিযোগপত্র প্রকাশ করা। শনিবার দুপুর ১২টায় নিউ টাউনের হোটেল থেকেই এই আনুষ্ঠানিক নথিপত্র প্রকাশ করবেন শাহ। গেরুয়া শিবিরের কৌশল হলো, আগে তৃণমূলের শাসনের ‘রোগ’ বা ত্রুটিগুলি চিহ্নিত (Identify) করা এবং তার নিরাময় হিসেবে পরবর্তীতে তাদের নিজস্ব ‘সঙ্কল্পপত্র’ বা ইস্তাহার (Manifesto) প্রকাশ করা।

এই অভিযোগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তিন দফার শাসনের অবনতির খতিয়ান তুলে ধরা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের (Employment) মতো মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ বিষয় হলো, এই চার্জশিটে সরাসরি কাঠগড়ায় তোলা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এর আগে বিধানসভা ভিত্তিক ছোট চার্জশিট প্রকাশ করলেও, এবার রাজ্যভিত্তিক শ্বেতপত্র (White Paper) প্রকাশ করে রাজনৈতিক লড়াইকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে বিজেপি। শাহের এই হাই-প্রোফাইল সফরের নিরাপত্তা (Security) নিশ্চিত করতে রাজ্য ও কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads