আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক, দেখা গেল পাকিস্তানের পতাকা ও হুমকি বার্তা
Connect with us

ভাইরাল খবর

আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক, দেখা গেল পাকিস্তানের পতাকা ও হুমকি বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ার জেলা পরিষদের (District Council) সরকারি ওয়েবসাইটে হানা দিল সাইবার অপরাধীরা। অভিযোগ, ওয়েবসাইটের (Website) একটি গুরুত্বপূর্ণ বিভাগ খুলতেই ভেসে উঠছে পাকিস্তানের জাতীয় পতাকা (Pakistani Flag) ও একটি হুমকি বার্তা, যা বানান ভুলে ভরা। ঘটনায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গেছে, জেলা পরিষদের ওয়েবসাইটের টেন্ডার (Tender) বিভাগ খুললেই ভেসে উঠছে ‘হ্যাজার্ডাস সাইবার টিম’ (Hazardous Cyber Team) নামক একটি গোষ্ঠীর বার্তা। তাতে দাবি করা হয়েছে, “ভারতের ডিজিটাল ইন্ডিয়া (Digital India) স্বপ্ন কখনও সফল হবে না, কারণ পাকিস্তান তা বারবার বাধা দেবে।” বার্তাটির নিচে ‘Overthrash1337’ নামের এক হ্যাকার (Hacker) ব্যবহারকারীর নামও রয়েছে।

Website of Alipurduar Zilla Parishad allegedly hacked by Pakistan

ঘটনার পর ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব নিজে কার্যালয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সংবাদমাধ্যমকে তিনি জানান,
“বার্তায় পাকিস্তানের নাম ও পতাকা দেখা গিয়েছে ঠিকই, কিন্তু এর ফলে আমাদের কোনও ক্ষতি হয়নি। অপরাধমূলক (Criminal) কিছু ঘটেছে বলেও এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি।”

Advertisement
ads

তাই পুলিশে (Police) আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি বলেই জানান তিনি। তবে প্রশ্ন উঠেছে, এই ধরনের স্পষ্ট হুমকি বার্তার পরও কেন তদন্ত শুরু করা হয়নি।

এই হুমকি বার্তাটি আদৌ ভুয়ো, নাকি এর পেছনে সত্যিই কোনও প্রতিবেশী দেশের সাইবার গোষ্ঠী কাজ করছে, তা এখনও পরিষ্কার নয়। এমনকি পুলিশ আদৌ তদন্তে নামবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই ওয়েবসাইটটি ঘিরে প্রশাসনিক স্তরে সতর্কতা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষা নিয়ে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

Advertisement
ads
Continue Reading
Advertisement