বিশ্বের খবর
ট্রাম্পের নির্দেশে কারাকাসে এয়ারস্ট্রাইক! ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও স্ত্রীকে বন্দি
ডিজিটাল ডেস্কঃ শনিবার ভোররাতে ভেনেজুয়েলার (Venezuela) রাজধানী কারাকাসে (Caracas) একাধিক এয়ারস্ট্রাইক (Airstrike) চালানো হয়। এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের (America) হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছিল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরস (Cilia Flores)কে বন্দি (Arrested) করা হয়েছে।
ট্রাম্প সামাজিক মাধ্যম (Social Media) পোস্টে জানিয়েছেন, “ভেনেজুয়েলা ও নেতৃত্বের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়েছে।” অভিযান পরিচালনা করেছে মার্কিন সেনা (Military) ও আইন বিভাগ (Justice Department)। হামলার লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি (Military Base), রাডার স্টেশন (Radar Station) ও বন্দর (Port)। বিস্ফোরণের জেরে কারাকাসের (Caracas) একাধিক এলাকায় বিদ্যুৎ বন্ধ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মাসে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা (Airspace) বন্ধ এবং তেল ট্যাঙ্কার (Oil Tanker) চলাচল নিষিদ্ধ করেছিলেন। দেশটির তেল (Oil) ভাণ্ডার বিশ্বের বৃহত্তম। সাম্প্রতিককালে মাদুরো সরকারের (Maduro Government) চিন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ট্রাম্পের অসন্তোষ। হামলার পর ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা (National Emergency) ঘোষণা করা হয়েছে।


