রাজ্যের খবর
বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ অভিনেত্রী স্বস্তিকা ও শ্রীলেখার
নিউজ ডেস্ক , ১৩ ফেব্রুয়ারি : বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিজের ট্যুইটার পোস্টে লেখেন, “পুলিশ মেরে ফাটিয়ে দিচ্ছে। চাকরি চাইতে মিছিল করা যাবে না। কোনও কিছু নিয়েই প্রতিবাদ করা যাবে না।
Police mere phatiye dichhe. Chakri chaite michhil kora jabena, kono kichu niyei protibaad kora jabena.
Kichu niye kawtha bollei noy left leaning noy right leaning ?! Keno shoja hoye dariye kawtha bola jayna!
One can’t take a stand anymore without having political affiliations?— Swastika Mukherjee (@swastika24) February 11, 2021
কিছু নিয়ে কথা বললেই হয় বাম, না-হয় ডানপন্থীর তকমা সাঁটা হবে? কেন সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলা যায় না? রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকে প্রতিবাদ করা যায় না? ” অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র শুক্রবার SFI-র তরফে কলেজ স্ট্রিটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করা হয়। যেখানে মাটির হাঁড়িতে লাড্ডু এনে পুলিশকে খাওয়াতে দেখা যায় SFI সমর্থকদের, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “লিমিট কাল আপনারা ক্রস করেছিলেন। তাই আসুন মিস্টি খান। ” শ্রীলেখা আরও লিখেছেন, “এরে কয় মিষ্টি মুখে… কীসের যেন বাড়ি? “স্বস্তিকা মুখোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র ছাড়াও বাম শিবিরের নবান্ন অভিযানে লাঠিচার্জ নিয়ে সরব হয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, তরুণ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালোধী, চন্দন সেন সহ একাধিক ব্যক্তিত্ব।
উল্লেখ্য, শূন্যপদ পূরণ, সকলের জন্য খাদ্য, শিক্ষা-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযানের শুরুতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন দিক থেকে নবান্নমুখী মিছিল আটকে দেয় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। প্রায় চার হাজার সমর্থককে নবান্নের দিকে এগোতে বাধা দেয় পুলিশ। বাম ছাত্র যুবরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে প্রথমে জলকামান, টিয়ার গ্যাস ছুঁড়ে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতেও লাভ না হলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলে অনেকে আহত হন, অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। গুরুতর জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
