অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ,কমিশনের অফিস থেকেই ভোটার তালিকায় চুরি হচ্ছে
Connect with us

ভাইরাল খবর

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ,কমিশনের অফিস থেকেই ভোটার তালিকায় চুরি হচ্ছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলার এসআইআর (SIR) সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India, ECI) অফিসে ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner, Janesh Kumar) সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পর অভিষেক সাংবাদিক বৈঠকে বলেন, “চুরি ইভিএমে (EVM) নয়, হচ্ছে ভোটার তালিকায় (Voter List)। এবং তা কমিশনের অফিস থেকেই হচ্ছে।”

অভিষেক অভিযোগ করেন, বাংলায় এক কোটির বেশি ভোটারের অসঙ্গতি (Discrepancy) আছে। তিনি বলেন, “যদি সত্যিই ১ কোটির বেশি ভোটারের নামে লজিক্যাল ডিসক্রিমেন্সি থাকে, তা জনসমক্ষে আনতে হবে কমিশন।” অভিষেক আরও দাবি করেন, পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) থেকে প্রায় ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু মাত্র ১.৩ লাখ নাম খুঁজে পেয়েছে কমিশন। তিনি অভিযোগ করেছেন, পুরো কারচুপি সফটওয়ারের মাধ্যমে হয়েছে।

অভিষেক বলেন, “মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লিতে অন্যান্য দল ভুল ধরতে পারেনি। সব জায়গায় বিজেপির (BJP) ৮৮ শতাংশ স্ট্রাইক রেট কোনও কাকতালীয় ঘটনা নয়। ভোটার তালিকায় চুরি হয়েছে, ইভিএমে নয়।” তিনি অন্যান্য দলকে সতর্ক করে বলেন, শুধু অভিযোগ করলেই হবে না, মাঠে নেমে লড়াই করতে হবে।

অভিষেক কমিশনের আচরণকেও কড়া টোকা দেন। তিনি বলেন, মুখ্য কমিশনার আঙুল তুলে কথা বলার চেষ্টা করেছেন, যা মেনে নেওয়া হবে না। তিনি চ্যালেঞ্জও দেন, “ভুল হলে আড়াই ঘণ্টার ভিডিও ফুটেজ প্রকাশ করুন।”

Advertisement
ads
Continue Reading
Advertisement