সংসদ ভবন উড়োনোর হুমকি, খলিস্তানি জঙ্গিদের ইমেলে তোলপাড় দিল্লি
Connect with us

দেশের খবর

সংসদ ভবন উড়োনোর হুমকি, খলিস্তানি জঙ্গিদের ইমেলে তোলপাড় দিল্লি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার বাজেট অধিবেশনে (Budget Session) কেন্দ্রীয় অর্থবিলের (Finance Bill) উপর আলোচনা শুরুর আগেই নতুন সংসদ ভবন (New Parliament Building) উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লিতে। একই সঙ্গে দিল্লির অন্তত ন’টি স্কুলে একযোগে বোমা বিস্ফোরণের (Bomb Blast) হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়।

সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ওই হুমকি ইমেল পৌঁছয়। ইমেলে নির্দিষ্ট সময় উল্লেখ করে বিস্ফোরণের কথা বলা হয়। সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ (Delhi Police), দমকল ও বম্ব নিষ্ক্রিয়করণ বাহিনী (Bomb Disposal Squad) তৎপর হয়।

যে সব স্কুলে হুমকি পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে লোরেটো কনভেন্ট স্কুল (Loreto Convent), কেমব্রিজ স্কুল (Cambridge School), বেঙ্কটেশ্বর স্কুল, দ্য ইন্ডিয়ান স্কুল সহ রোহিণী ও দক্ষিণ দিল্লির একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কয়েকটি স্কুল খালি করা হয় এবং কিছু জায়গায় সাময়িকভাবে ক্লাস বন্ধ রাখা হয়। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।

Advertisement
ads

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমেলের ভাষা ছিল চরমপন্থী (Extremist) ও উসকানিমূলক। সেখানে “দিল্লি হবে খলিস্তান” এবং “খলিস্তান ন্যাশনাল আর্মি” (Khalistan National Army)-র উল্লেখ রয়েছে। পাশাপাশি আফজল গুরুর নাম টেনে ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদ ভবনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। রাজধানীর সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দিয়েছে।

Continue Reading
Advertisement