শীতলকুচি কাণ্ডে সিবিআই চাই, বালুরঘাটে দাবি অধীরের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

শীতলকুচি কাণ্ডে সিবিআই চাই, বালুরঘাটে দাবি অধীরের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,  কুমারগঞ্জ , ১৩ এপ্রিল : শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, গান্ধী মূর্তির পাদদেশে বসে নাটক না করে, যারা বলেছেন শীতলকুচি ঘটনা আরো ঘটবে তাদের গ্রেফতার করুন সাহস থাকলে, আমরা পাশে আছি।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন অধীর চৌধুরী। মঙ্গলবার কুমারগঞ্জের চাঁদগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নার্গিস বানু চৌধুরীর প্রচারে আসেন তিনি। অপরদিকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পাল্টা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন,অধীর বাবু দাবি করতেই পারেন। তবে অধীর বাবু চারজনের কথা বললেও, একই জায়গায় আনন্দ বর্মনের মৃত্যুর বিষয়ে নীরব কেন। মুখ দিয়ে ভাইজানের কথা বের হচ্ছে।