সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী
Connect with us

ভোটের খবর

সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৫ এপ্রিল : ইতিমধ্যে রাজ্যে শেষ হয়েছে দুই দফার নির্বাচন। এখনও বাকি ছয় দফা। ২৬শে এপ্রিল সপ্তম দফায় ভোট অনুষ্ঠিত হবে মালদা জেলার গাজোল বিধানসভা কেন্দ্রে। সেই মর্মে সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাসন্তী বর্মন।

এদিন সংগঠনের একটি মিছিল গাজোলের নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয় গোটা শহর পরিক্রমা করে। পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে গিয়ে নমিনেশন দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, সাধারণ সম্পাদক গৌড় চক্রবর্তী, এসটি এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি জ্যোতিষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।একুশের বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।