করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
Connect with us

বিনোদন

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ মার্চ : করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী নিজেই তাঁর আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এদিন তিনি ইন্সটাগ্রাম পোষ্টে লেখেন, “আমি করোনায় আক্রান্ত। চিন্তার কিছুই নেই। আমি একদম ঠিক আছি।

শরীরে তেমন কোনও কষ্ট নেই। আমি অ্যাসিম্পটমিক। আমি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি। ডাক্তারের পরামর্শে রয়েছি। এখন আমি সিঙ্গাপুরে আছি। এখানেই নিজেকে কোয়ারেন্টাইন করেছি। আমি সবাইকে অনুরোধ করব আমার শরীর নিয়ে চিন্তা করবেন। আমি এবং আমার পরিবার সুরক্ষিত আছি। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সব সময় পাশে আছেন। “উল্লেখ্য, দেশ জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বলিউড থেকে শুরু করে টলিউডেও প্রায় নিত্যদিনই কোনও না কোনও শিল্পীর শরীরে করোনার উপরস্থিতি ধরা পড়ছে। এর আগে সোহম, সুদীপ্তা চক্রবর্তী, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ এবার টলিউডে প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের শরীরেরও থাবা বসাল করোনা ভাইরাস।