হৃদরোগে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার বিজেতা দক্ষিণী পরিচালক এসপি জননাথন
Connect with us

বিনোদন

হৃদরোগে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার বিজেতা দক্ষিণী পরিচালক এসপি জননাথন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ মার্চ : ছবি মুক্তিলাভের আগেই প্রয়াত হলেন জাতীয় পুরস্কার জয়ী দক্ষিণী পরিচালক এসপি জননাথন। এদিন চেন্নাইয়ের এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১বছর। এদিন ট্যুইটারে তার মৃত্যুর খবর শেয়ার করেছেন পরিচালক আরুমুগাকুমার।

সম্প্রতি শ্রুতি হাসান ও বিজয় সেতুপতির সঙ্গে ‘লাবম’ ছবির শ্যুটিং সদ্যই শেষ হয়েছে। চলছিল ছবির সম্পাদনার কাজ।২০০৪ সালে প্রথম ছবি ‘ইয়ারকাই’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জননাথন। ২০১৫ সালে তাঁর শেষ ছবি ‘পুরামপোক্কু এঙ্গিরা পোধুভুদামাই’-এর পরে কিছু দিনের বিরতি নিয়েছিলেন। ‘লাবম’-এর সূত্রেই ফের ছবির জগতে ফিরছিলেন তিনি। তবে ছবি মুক্তির আগেই প্রয়াত হলেন তিনি।জানা গিয়েছে এদিন দুপুরে খাওয়ার জন্য তিনি বাড়িতে গিয়েছিলেন । কিন্তু অনেক ক্ষণ পরেও তাঁর দেখা না পেয়ে সহ-পরিচালকেরা জননাথনের বাড়ি গেলে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। দ্রুত এক বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Continue Reading
Advertisement