এবারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'সূর্যবংশী', ট্যুইটারে জানালেন অভিনেতা অক্ষয় কুমার
Connect with us

বিনোদন

এবারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘সূর্যবংশী’, ট্যুইটারে জানালেন অভিনেতা অক্ষয় কুমার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ: কোভিড সংক্রমণ ছড়ানোর আগেই সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার অভিনীত‘সূর্যবংশী’  ছবিটি। পরিচালিত এই ছবিটি তার পুলিশ ইউনিভার্স’-এর নতুন সংযোজন।

এই পুলিশ ইউনিভার্সে নায়ক হিসেবে সংযোজন হয়েছে অক্ষয় কুমার। নায়িকার ভূমিকায় ক্যাটরিনা কইফ। উল্লেখ্য গত বছর মার্চে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। ট্রেলারও মুক্তি পেয়েছিল গত বছরের মার্চ মাসের শুরুর দিকে। কিন্তু করোনা অতিমারির কারণে ছবি সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই এবারে এই ছবি রিলিজের উদ্যোগ নিয়েছেন প্রযোজকেরা।আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে এই ছবি।রবিবার ছবির পরিচালক রোহিত শেট্টির জন্মদিনকেই বেছে নেওয়া হল ছবির মুক্তি ঘোষণার দিন হিসেবে। ট্যুইটারে এই সকলের সঙ্গে এই খবর শেয়ার করে নিয়েছেন অক্ষয় কুমার। অবশেষে অপেক্ষার অবসান।বন্ধু রোহিত শেট্টির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন অক্ষয়। এখন দুই অ্যাকশনপ্রেমীর ছবি দেখায় অপেক্ষায় তামাম দর্শককুল।

Continue Reading
Advertisement