মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল, ট্যুইটার মারফত জানালেন এই সুখবর
Connect with us

বিনোদন

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল, ট্যুইটার মারফত জানালেন এই সুখবর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : এবারে মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃ্হস্পতিবার সকালে ট্যুইটারে এই খুশির খবর শেয়ার করেন শ্রেয়া। নিজের ছবি শেয়ার করে ট্যুইটারে তার মেসেজের বয়ান অনুযায়ী ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। এরজন্য সকলের আশীর্বাদও প্রার্থনা করেছেন তিনি।

উল্লেখ্য পশ্চিমবঙ্গের বহরমপুরে জন্ম হওয়া এই সঙ্গীতশিল্পী ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠান থেকেই শ্রেয়া সর্বভারতীয় সঙ্গীতের মানচিত্রে চলে আসেন।বছর পাঁচেক আগে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়ে করার আগে তাঁদের দীর্ঘ সম্পর্কের কথা খুব কম মানুষ জানতেন। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী শিলাদিত্য একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। সঙ্গীত প্রতিভার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান। কিন্তু এই প্রাপ্তি যে সর্বোচ্চ, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার সাথেই সাথেই অভিনন্দন ও শুভকামনার বন্যা তার টাইমলাইনে।

Continue Reading
Advertisement