প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে
Connect with us

মালদা

প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৪ মার্চ :  সামনেই নির্বাচন। বাড়ছে ভোটের উত্তাপ। এই উত্তাপের মাঝেই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদা জেলায়। গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে, বুধবার মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাকা কোর্ট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গল থেকে জার ভর্তি প্রচুর তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

বম্ব স্কোয়াট সেখানে উপস্থিত হয়ে বমা গুলি নিষ্ক্রিয় করে।পুলিশ সূত্রের খবর, প্লাস্টিকের বলের মতো দেখতে বোমাগুলি খুবই শক্তিশালী বিস্ফোরক দিয়ে তৈরি। জানি গিয়েছে, মূলত বাংলাদেশেই তৈরি হয় এধরনের বোমা।মোট ১৮টি বোমা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে বোমা গুলি উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা সেখানে বোমা গুলো মজুত রেখেছিল তা নিয়ে ধোঁয়াশায় প্রশাসন থেকে শুরু করে স্থানীয়রা। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।