এবারে হিন্দী ভাষাতে নির্মিত হতে চলেছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি '
Connect with us

বিনোদন

এবারে হিন্দী ভাষাতে নির্মিত হতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি ‘

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ ফেব্রুয়ারি : প্রাচীনকালের সংস্কার ভেঙ্গে পৌরোহিত্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহিলারা। তাদের এই ভূমিকার অবলম্বনে বাংলায় উইন্ডোজ প্রোডাকশন হাউজ তৈরি করেছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবি।

ছকবাঁধা এই ছবির চিত্রনাট্য পছন্দ হওয়ায় এবারে তা নির্মিত হতে চলেছে হিন্দীভাষায়।ইতিমধ্যে খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এই মুহূর্তে ছবির চিত্রনাট্যর কাজ চলছে।আরিয়া’ ওয়েবসিরিজের লেখিকা অনু সিংহ এই ছবির চিত্রনাট্য তৈরির কাজে সাহায্যের জন্য ইতিমধ্যে কোলকাতায় এসেছেন।যদিও ছবির প্রেক্ষাপট আলাদা হওয়ায় চিত্রনাট্য বদল করা হচ্ছে। থাকছে না বাঙালীয়ানাও। যদিও হিন্দীতে মহিলা পুরোহিতের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যে এই ছবি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছে। এবারে হিন্দীর মত সর্বভারতীয় মাধ্যমে এই ছবি তৈরি হতে চলায় খুশি প্রযোজক ও পরিচালক উভয়েই।

Continue Reading
Advertisement