পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী
Connect with us

দেশ

পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ ফেব্রুয়ারি : শুক্রবার রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভায় অধিবেশন চলাকালীন তিনি এই ঘোষণা করেন। দীনেশ ত্রিবেদী এদিন বলেন, “দলে থেকে কাজ করতে পারছিলাম না। দলে দমবন্ধকর পরস্থিতি হয়ে উঠেছে। আমি আমার অন্তরআত্মার কথা শুনেছি। চুপ করে আর থাকতে পারছিলাম না, এই কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।”

এদিন তিনি আরোও বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ১৩০ কোটি মানুষের নেতৃত্বেই ভারত এগিয়ে যাবে। কিন্তু যে ধরনের হিংসা চলছে, গণতন্ত্রের উপর হামলা চলছে, তাতে এখানে বসে সেসব দেখতে আমার অবাক লাগছে। আমি কী করব? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর দেশ থেকে এসেছি। আসলে আমরা জন্মভূমির জন্যই। ফলে আমার পক্ষে এটা আর সহ্য করা সম্ভব হচ্ছে না। একটা দলে আছি বলে কি গণ্ডির মধ্যেই থাকতে হবে। ফলে কিছু করতে না পেরে অস্বস্তি লাগছে। আমার অন্তরাত্মার ডাকেই পদত্যাগ করছি। আমার আত্মা বলছে, এখানে বসে শুধু চুপচাপ থাকার থেকে পদত্যাগ করো। আমি দেশ-রাজ্যের জন্য সব সময় কাজ করে যাব”। এর আগে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। এরপরই তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দীনেশের বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। যদিও দীনেশ ত্রিবেদীকে নির্দিষ্ট পদ্ধতি মেনে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন।

Continue Reading
Advertisement