দিল্লি পুলিশের হিংসাত্মক ব্যবহারের পরিবর্তে ফুল গাছ পুঁতে জবাব আন্দোলনরত কৃষকদের
Connect with us

দেশ

দিল্লি পুলিশের হিংসাত্মক ব্যবহারের পরিবর্তে ফুল গাছ পুঁতে জবাব আন্দোলনরত কৃষকদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবীতে গত আড়াই মাস ধরে দিল্লির সিংঘু সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করেন কৃষকরা। বিশৃঙ্খলা তৈরি হয়। রাজধানীতে ফের তাঁদের প্রবেশ রুখতে বিক্ষোভস্থলের চারপাশের রাস্তায় কাঁটা, পেরেক বিছিয়ে রাখে দিল্লি পুলিশ।

ব্যারিকেড দেন। এবার সেই পদক্ষেপের জবাব দিলেন কৃষকরা। দিল্লি পুলিশের দ্বারা পুঁতে রাখা পেরেকের পাশেই ফুল গাছের চারা লাগিয়ে এক নয়া পরিবেশ সৃষ্টি করেছে কৃষকরা। গান্ধীজির পথে এই অসহযোগ নাড়িয়ে দিচ্ছে দেশ-বিদেশের মানুষকে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, আমাদের আটকাতে পেরেক পোঁতা হয়েছে। কিন্তু তাদের আমরা ফুলের চারা উপহার দিয়েছি। সংগঠনের পক্ষ থেকে ধর্মেন্দ্র মারিক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে আমরা সূর্যমুখী ফুলের চারা পোঁতার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, দিল্লি-দাবুর তিরাহা রোডে ফুলের বাগান বানানো হয়েছে। রাস্তায় যা ছড়িয়ে রাখা হয়েছে, তাকে আড়াল করবে। পাশাপাশি পরিবেশ সুন্দর করে ভাল গন্ধও ছড়াবে। দিল্লি সীমান্তে টিকরি, গাজিপুর, সিঙ্ঘুতে ব্যারিকেডের পাশে এখন সার সার ফুলের চারা পোঁতা হয়েছে। যা সরবরাহ করেছে আশপাশের নার্সারিগুলো।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবীতে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাবের কৃষকরা সিঙ্ঘু-টিকরী-গাজিপুর সীমানায় আন্দোলনে বসেছেন। আন্দলনরত হাজার হাজার কৃষক প্রজাতন্ত্র দিবসের র‍্যালিতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। অভিযোগ র‍্যালির রুট পরিবর্তন করে কৃষকরা। অনুমতি ছাড়াই কৃষকরা লালকেল্লার ভেতর ঢুকে পড়ে বলে অভিযোগ করা হয়। সে কারণে ৮৪ জন কৃষককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এরপরই শনিবার চাক্কা জ্যামের ডাক দেয় কৃষকরা।