করোনাকালীন সময়ে নতুন নিয়ম আনছে ক্রিকেট অস্ট্রেলিয়া
Connect with us

খেলার খবর

করোনাকালীন সময়ে নতুন নিয়ম আনছে ক্রিকেট অস্ট্রেলিয়া

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ ফেব্রুয়ারি : করোনা আবহ কাটিয়ে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ছন্দে ফিরেছে বিভিন্ন দেশ। তবে করোনার কারণে নয়া নিয়ম চালু করল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আইপিএলের মতো টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান তারকাদের খেলতে এবার থেকে নিতে হবে নো অবজেকশন লেটার।

উল্লেখ্য করোনার কারণে দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে আইপিএল। তবে এবারে করোনা আবহ কাটিয়ে দেশেই অনুষ্ঠিত হবে আইপিএল। এবার থেকে আইপিএল এর মত টুর্নামেন্টে খেলতে গেলে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তাই এবারে আইপিএলের মতো টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান তারকাদের খেলতে এবার থেকে নিতে হবে নো অবজেকশন লেটার। ইতিমধ্যেই মঙ্গলবার করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। অনিশ্চিত হয়ে রয়েছে একাধিক টুর্নামেন্টের ভবিষ্যৎ। সে কারণেই নিজেদের খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সে কারণে যে সমস্ত তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবারে আইপিএলে অংশগ্রহণ করতে চায় তাদের বোর্ডের কাছ থেকে আলাদা করে ছাড়পত্র নিতে হবে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, করোনাকালীন সময়ে অনুষ্ঠিত হওয়া আইপিএলেও এই নিয়ম কার্যকর ছিল, এবারও তাই করতে হবে ক্রিকেটারদের। যে সমস্ত ক্রিকেটার এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তাদের এনওসির জন্য আবেদন করতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে ছাড়পত্র দিবে বোর্ড। বিগত বছরগুলোতে অস্ট্রেলিয়ার ১৯ জন ক্রিকেটার আইপিএলের সাথে যুক্ত ছিলেন। এবারও সেই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে অনুমান ক্রিকেট অনুরাগীদের।