নক্ষত্রপতন ক্রীড়া জগতে, প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি
Connect with us

খেলার খবর

নক্ষত্রপতন ক্রীড়া জগতে, প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ ফেব্রুয়ারি : নক্ষত্র পতন ক্রীড়া জগতে। প্রয়াত হলেন প্রাক্তন টেনিস তারকা আখতার আলি। শনিবার গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।দীর্ঘদিনের মূত্রনালি ও কিডনির সমস্যা নিয়ে গত ২৯শে জানুয়ারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন তিনি।

শনিবার দুপুরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে শনিবার গভীর রাতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন এই টেনিস কিংবদন্তি।
১৯৫০ সাল থেকে দীর্ঘ সময় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ডেভিস কাপে। সিঙ্গলস এবং ডাবলস দু’ধরনের টেনিসই খেলেছিলেন আখতার। জয়দীপ মুখোপাধ্যায়, প্রেমজিত লাল, নরেশ কুমারদের সঙ্গে খেলেছিলেন তিনি। ১৯৫৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন জয়ী হয়েছিলেন তিনি। যুব উইম্বলডনেও সেমিফাইনাল খেলেছিলেন তিনি। অবসরের পর তিনি রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, লিয়ান্ডার পেজ, সোমদেব দেববর্মণ, সানিয়া মির্জাদের কোচ হিসেব কাজ করেছেন। কিংবদন্তি এই খেলোয়াড়ের মৃত্যুতে শোকবার্তা টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আখতার আলির মৃত্যুতে শোকাহত। ‘আখতার স্যার’ বহু তারকা তৈরি করেছিলেন। আমি গর্বিত ২০১৫ সালে ক্রীড়া ক্ষেত্রে বাংলার সেরার পুরস্কার তাঁর হাতে তুলে দিতে পেরে।”
শেষ শ্রদ্ধা জানাতে আখতারের বাড়িতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement
ads
Continue Reading
Advertisement