সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দশজন
Connect with us

দেশ

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দশজন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ জানুয়ারী : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। মিনি বাস এবং লরি মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার কুন্দর্কি থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যাত্রী বোঝাই একটি মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি লরির। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি গুলি। সাতসকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুন্দর্কি থানার পুলিশ। গাড়ি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কেউ বলছেন ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আবার কেউ বলছেন লরি চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মৃত ও আহতদের প্রতি আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা মাথাপিছু ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে মর্মান্তিক দুর্ঘটনার এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।