সিরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় নিহত ১৬, বাড়তে পারে হতাহতের সংখ্যা
Connect with us

বিশ্বের খবর

সিরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় নিহত ১৬, বাড়তে পারে হতাহতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : সিরিয়ার উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরে আইএসআইএস (ISIS) জঙ্গিদের আত্মঘাতী হামলার ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তুরস্কের তিন সেনাও। ঘটনায় জখমও হয়েছে আরও ১২ জন। উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন (Ras al-Ain) শহরটি মূলত পরিচালনা করে তুরস্কের সেনাবাহিনীর একটি বিশেষ শাখা।

বৃহস্পতিবার তাদের একটি দল রাস আল আহিন শহরের একটি চেকপোস্টে ডিউটি করছিল। আচমকা সেখানে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় তুরস্কের ৪ সেনা, ২ জন সাধারণ নাগরিক-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইএসআইএসের মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় যারা জড়িতদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় এক দশক ধরে সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ। ১০ বছরে প্রায় ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মূলত সন্ত্রাসবাদী হামলা ও গৃহযুদ্ধে বেহাল অবস্থা সিরিয়ার।

Continue Reading
Advertisement