রতুয়ায় অসহায় বৃদ্ধের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
Connect with us

মালদা

রতুয়ায় অসহায় বৃদ্ধের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ২১ নভেম্বর : রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামে বিশু মণ্ডলের স্ত্রী বিলাসী মন্ডল দুর্ঘটনায় মারা যান। শনিবার খবর পেয়ে বিশু মণ্ডলের বাড়িতে যান রতুয়া দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোঃ মাসেদুর রহমান। এদিন ওই পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

পরবর্তীতে জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নির্দেশে সমস্ত ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি। এদিনের কর্মসূচিতে মোঃ মাসেদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক আলী, হাবিবুর রহমান, ফারুক আহমেদ, কান্ত মাঝি সহ অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে রতুয়া দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোঃ মাসেদুর রহমান জানান, শ্রীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামে বিশু মণ্ডলের স্ত্রী বিলাসী মন্ডল দুর্ঘটনায় মারা যান। এঘটনা খুবই বেদনাদায়ক। সেকারণেই আমরা সকলে বিশু মণ্ডলের বাড়িতে ছুটে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাংলার মানুষের পাশে আছেন। আমরা জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নির্দেশে সমস্ত ধরনের সহযোগিতা করব আগামীদিনেও। আজকে বিশু বাবুকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হল। আগামীদিনেও আরো সহায়তা করা হবে। পাশাপাশি সরকার থেকেও তাকে ঘর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিনের কর্মসূচিতে মোঃ মাসেদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান প্রতিনিধি সাবেক আলী, হাবিবুর রহমান, ফারুক আহমেদ, কান্ত মাঝি, আবু তালহা, সুমিত মন্ডল, বেলালুদ্দিন, পিয়ারুল হক, রুহুল আমিন, তাইবুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা।