ভাইরাল খবর
৩০০ মতুয়ার হাতে CAA নাগরিকত্ব শংসাপত্র! তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর
ডিজিটাল ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে ফের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নিউটাউনের এক অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনার ৩০০ জন মতুয়ার হাতে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট (Certificate) তুলে দিয়ে তিনি বলেন, “সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে বিগত তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষকে এই আইন সম্পর্কে বিভ্রান্ত করেছিল।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan) এবং আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই এই আইন কার্যকর হয়েছে। আগামী দিনেও আরও বেশি সংখ্যক আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
সিএএ নিয়ে অতীতে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেন, এই আইনকে এনআরসি (NRC)-র সঙ্গে গুলিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছিল। চাকরি, রেশন কিংবা সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে—এমন নানা আশঙ্কা ছড়ানো হয়েছিল বলেও তাঁর দাবি।
অনুষ্ঠানে রাজ্যের সিএএ বাস্তবায়নের অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২৩,৯৫৬ জন নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ সপ্তাহে ৫,৯৬৬টি Certificate প্রদান করা হয়েছে। বর্তমানে মোট ২,৩০,৬০৫টি আবেদন (Application) জমা পড়েছে। সবচেয়ে বেশি শংসাপত্র দেওয়া হয়েছে নদিয়া জেলায়, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে বকেয়া আবেদনগুলির নিষ্পত্তির লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা শাসকদের (DM) হাতেও দ্রুত আবেদন নিষ্পত্তির প্রশাসনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে।
